
মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকি দুলাল এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের আয়োজনে শনিবার দুপুরে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পৌর মেয়র কশিরুল আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন দুলাল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দেলওয়ারা বুলবুল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাওসার আলী ডাবলু, ছাত্রলীগের সভাপতি আল কিবরিয়া আবেদিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউ’পি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমূখ।






