যে কারণে বার বার সভাপতি হচ্ছেন রিপন

0
613
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কামরুল হাসান রিপন। ২৩ নভেম্বর বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ঘোষিত কমিটিতে তাকে সভাপতি মনোনীত করা হয়েছে।
রাজপথে আন্দোলন-সংগ্রামের লড়াকু সৈনিক কামরুল হাসান রিপন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর কাছে একটি জনপ্রিয় নাম। সবার কাছে জনপ্রিয়তার জন্য তিনি ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে বার বার সভাপতি নির্বাচিত হয়েছেন।
তার রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম থেকে জানা যায়, ১/১১ সময় যখন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করে আদালতে নেয়া হয়, তখন সর্বপ্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে কামরুল হাসান রিপনের নেতৃত্বে ছাত্রলীগের মিছিল বের হয়। সেই মিছিলে আইন-শৃঙ্খলাবাহিনী বাঁধা দিলেও তা উপেক্ষা করে মিছিল চালিয়ে যান রিপনসহ নেতাকর্মীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গুলিস্তান পর্যন্ত নিয়ন্ত্রণ নেন তিনি। ওইদিনে পাঁচটি মামলা করা হয় এবং একটি মামলার প্রধান আসামী করা হয় কামরুল হাসান রিপনকে। অনেক নির্যাতন সহ্য করেও দলীয় সভাপতি শেখ হাসিনার মুক্তি না পাওয়া পর্যন্ত পিছপা হয়নি রিপন। এদিকে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন সরকারের সময় তার নামে ১৫টি মামলা হয় এবং তিনবার কারাবরণ করেন তিনি।
আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী ও সমর্থক জানান, সংগঠনে রিপনের ব্যাপক সুনাম রয়েছে। কারণ, তিনি কর্মীবান্ধব নেতা। দিনরাত পরিশ্রম করে সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে তার অবদান রয়েছে। ক্যাসিনোসহ অন্যায়, অনিয়মকে প্রশ্রয় দেন না তিনি। ছাত্রজীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির বিরোধী আন্দোলনে জোরালো ভূমিকা রাখেন তিনি। রিপনের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা শিবির বিরোধী আন্দোলনে ঝাপিয়ে পড়ে। নেতাকর্মীদের আশা, রিপন ইতিবাচক ভাবধারার মধ্য দিয়ে রাজনীতিতে আরো এগিয়ে যাবেন।
রিপন ২০০৬ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনে নির্বাচন করে ৮০০ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন। পরে সিনিয়র সহ-সভাপতি করা হয় (২০০৬-২০১১)। ২০০৩-২০১০ মেয়াদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছিলেন। এর আগে (১৯৯৮-২০০২) জবির প্রচার সম্পাদক এবং হিসাববিজ্ঞান বিভাগ জবি ছাত্রলীগের আহবায়কের (১৯৯৫-১৯৯৮) দায়িত্ব পালন করেন। এছাড়া দনিয়া কলেজ শাখা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ( ১৯৯৪-১৯৯৫) ছিলেন। এদিকে ২০১৯ সালে জবি এলামনাইয়ের সভাপতির দায়িত্ব নেন তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here