

স্টাফ রিপোর্টার : রাজধানীর দক্ষিণ বনশ্রীতে একটি ফ্ল্যাট বাসা থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ (লাশ) উদ্ধার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ ।
পুলিশ জানিয়েছে, নিহত ওই স্কুল ছাত্রীর নাম ফাতেমা আক্তার নিলি (১৬)। গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানা এলাকার সজিব মিয়ার মেয়ে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটা হত্যাকাণ্ড। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।জানার চেষ্টা করা হচ্ছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, আজ শনিবার (১০ জানুয়ারি, ২০২৬) বিকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে। নিহত নিলি ওই এলাকায় অবস্থিত রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিলো। তার বাবার নাম সজিব মিয়া। তিনি পেশায় খাবার হোটেল ব্যবসায়ী।
ডিএমপির খিলগাঁও থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) জোবায়ের হোসেন আজ শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় সাংবাদিকদের বলেন, তিনি ঘটনাস্থলে আছেন। ধারণা করা হচ্ছে, মরদেহের গলা কাটা রয়েছে। এ ছাড়া গলায় রশি প্যাঁচানো ছিলো। শনিবার দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। তবে, হত্যাকাণ্ডের বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত লোন কিছু জানা যায়নি। নিহত স্কুল ছাত্রীর মরদেহ লাশ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






