রাজধানীতে মোবাইল ফোনে চাঁদাবাজি ও প্রতারক চক্রের ৯ সদস্য গ্রেফতার

0
348
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানী ঢাকা ও মাদারীপুর পৃথক দু’টি এলাকায় অভিযান চালিয়ে মোবাইলফোনে চাঁদাবাজি ও সংঘবদ্ধ প্রতারক চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে এলিট ফোর্স-৪ এর একটি দল। এসময় তাদের কাছ থেকে ১৫টি বিভিন্ন মডেলের মোবাইল সেট, একটি অস্ত্র, মোবাইলের সিমকার্ড ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।
শনিবার সকাল ৭টা থেকে শুরু করে আজ (রোববার) সকাল সাড়ে ৬টা পর্যন্ত ঢাকা ও মাদারীপুরের জেলার রাজৈর থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে র‌্যাব-৪ এর সদস্যরা তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- মিন্টু খান (৩৫), রাকিব খান ওরফে টিটুল (৩৪), জামাল শেখ (৪৩), রবিউল ইসলাম (৩৪), সোহেল হাওলাদার (২৬), শামিম খান (১৯), বিল্লাল খান (৩৫), আব্দুল মোমিন (২৮) ও রাব্বি হোসেন (২৪)।
আজ রোববার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে র‌্যাব-৪ এর পক্ষ থেকে এক প্রেসব্রিফিংয়ের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক সাংবাদিকদেরকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা মোবাইলফোনে চাঁদা দাবি, চাঁদা আদায় সহ অভিনব কায়দায় প্রতারনা কথা স্বীকার করেছেন।
চাঁদাবাজির অভিনব কৌশল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংঘবদ্ধ চাঁদাবাজচক্রের সদস্যরা ঢাকা শহরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী/কর্মকর্তা, চাকরিজীবী এবং ব্যবসায়ীসহ বিভিন্ন পেশায় নিয়োজিত আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের ভিজিটিং কার্ড বিভিন্ন কৌশলে সংগ্রহ করে। চার গ্রæগে ভিবক্ত হয়ে এ চক্রের সদস্যরা চাঁদাবাজি করে আসছিল।
র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল সাংবাদিকদেরকে বলেন, বিভিন্ন মামলার দাগি আসামির নামে ফোন করে। জেল থেকে মুক্তির জন্য ১০ লাখ টাকা দাবি, আবার কখনও শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বাহিনীর সদস্য উল্লেখ করে কখনও কাল্পনিক সন্ত্রাসী শাহীন শিকদারের নামেও চাঁদা দাবি করে আসছিল এ চক্রের সদস্যরা।
র‌্যাবের এই কর্মকর্তা প্রেসব্রিফিংয়ে বলেন, এছাড়া পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির নেতা পরিচয় দিয়ে, বাংলাদেশ সর্বহারা পার্টির নেতার পরিচয় দিয়ে বিভিন্ন ভয়ভীতির প্রদর্শন করে মোটা অংকের চাঁদা দাবি করে। পাশাপাশি কোন কোন ব্যক্তিকে চাঁদার জন্য হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দাবির কাজে ব্যবহৃত সিমগুলো বিভিন্ন ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাব-৪ এর সিও বলেন, এ চক্রটি ২০০৬ সাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইলফোনে অপহরণ ও হত্যার ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি শুরু করে। মাদারীপুর জেলার রাজৈর থানাধীন লুন্দী, কৃষ্ণপুর, ইছুবপুরসহ কয়েকটি গ্রামের লোকজনের প্রধান পেশাই হচ্ছে মোবাইলফোনের মাধ্যমে চাঁদাবাজি করা। এভাবেই এ চক্রের সদস্যরা অনেকেই অর্থ উপার্জনে আর্থিকভাবে সচ্ছল হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here