রাজধানীতে ৫৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
183
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে ৫৭ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা উত্তর বিভাগের বিমান বন্দর জোনাল টিমমের সদস্যরা। গ্রেফতারকৃতের ওই মাদক ব্যবসায়ীর নাম মোঃ সানি মিয়া (২৫)। এঘটনায় একটি পিকআপ জব্দ করা হয়েছে।
রোবববার দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ যমুনা ব্যাংকের সামনে থেকে এঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান পিপিএম আজ বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশ ডিবি (উত্তর বিভাগ) এক কর্মকর্তা আজ জানান, রোবববার সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ যমুনা ব্যাংকের সামনে গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী সানি মিয়াকে তারা ৫৭ কেজি গাঁজা সহ হাতেনাতে আটক করে। গাঁজা পরিবহণে একটি পিকআপও জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এসময় সানির কয়েকজন সহযোগী পালিয়ে যায়। যাদের ধরতে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত আছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ সানি মিয়া (২৫) ডিবি পুলিশকে জানায়, এই মিনি পিকাপ যোগে সীমান্তবর্তী জেলা কুমিল্লা হতে অবৈধ মাদক দ্রব্য গাঁজা ঢাকার যাত্রাবাড়ীসহ গাজীপুর এলাকায় সরবরাহ করে থাকে। প্রাথমিক জিঞ্জাসাবাদে সানি মাদক ব্যবসার কথা স্বীকার করেছে। এ বিষয়ে সানিসহ পলাতক কয়েকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here