রাজশাহীতে সাংবাদিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু

0
167
728×90 Banner

​ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী: রাজশাহীতে সাংবাদিক গোলাম কিবরিয়া কামালের (৫৫) স্ত্রী রওশন আরার (৫০) রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর হড়গ্রাম বাজার এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
এসময় সাংবাদিক কামালকে তার ঘরে জখম ও বিষপান করা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড বা আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে থাকতে পারে।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ভাড়া বাসার দরজা ভেঙে মেঝে থেকে রওশন আরার মরদেহ এবং বিছানা থেকে আহত কামাল হোসেনকে উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রওশন আরাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, নিহতের গলায় কাপড় প্যাঁচানো ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করা হয়েছে।
​অন্যদিকে, সাংবাদিক কামালের হাত ও পায়ে জখম রয়েছে এবং তিনি কীটনাশক পান করেছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।
​স্বজনদের তথ্যমতে, কামাল হোসেনের দুই স্ত্রী। বড় স্ত্রী বগুড়ায় থাকেন এবং ছোট স্ত্রী রওশন আরাকে নিয়ে তিনি রাজশাহীতে থাকতেন। সম্প্রতি ডাক বিভাগের অফিস সহকারী পদ থেকে অবসর নেওয়া কামালের পেনশনের টাকার ভাগাভাগি নিয়ে দুই স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও পারিবারিক কলহ চলছিল। ঘটনার সময় প্রতিবেশীরা চিৎকার শুনলেও কিছুক্ষণ পর তা থেমে যায়। পরে তাদের মেয়ে বাইরে থেকে এসে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন।
​রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, প্রাথমিকভাবে একে পারিবারিক কলহের ফল বলে মনে করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here