রাজশাহীতে সাংস্কৃতিক ও ক্রীড়া উদ্বোধন: মো. আবু সাঈদ চাঁদের নেতৃত্বে জনসমাগম

0
171
728×90 Banner

রাজশাহী প্রতিনিধি: বাঘা উপজেলার আলাইপুরে ব্যাডমিন্টন খেলার উদ্ধোধন করেন রাজশাহী জেলা আহ্বায়ক ও রাজশাহী-৬ আসনের মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সাঈদ চাঁদ। শনিবার (১৩ জানুয়ারি) রাতে বাঘা উপজেলার আলাইপুর গাবতলী বাজার প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, বাঘা পাকুরিয়া ৩ নং ইউনিয়নের যুবদলের আহ্বায়ক ও সভাপতি ছাড়াও যুবনেতা রাকিব মন্ডল, সুমন মন্ডল, রাজশাহী ২৪ নং ওয়ার্ড যুব নেতা মোহাম্মদ রানা শেখ, মনিগ্রাম বিএনপির সভাপতি রিয়াল মন্ডল, হায়দার মন্ডলসহ আরো অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু সাঈদ চাঁদ বলেন, “সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলা তরুণ প্রজন্মের আন্তরিক বিকাশ, মনোবল বৃদ্ধি ও একাত্মবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন সমাজের সহমর্মিতা ও ঐক্যের বার্তা বহন করে।”
প্রধান অতিথি আরও বলেন, “খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মসূচিতে যুবসমাজকে সম্পৃক্ত করা হলে তাদের সৃজনশীলতা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়। বর্তমান সময়ে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের সক্ষমতা অর্জনে সাংস্কৃতিক ও খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য।”
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শহিদুল মাস্টার। এ সময় বিভিন্ন শিক্ষার্থী ও দর্শকগণ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন, যা স্থানীয় বিশিষ্টজনদের প্রশংসা কুড়ায়।
রাজশাহী অঞ্চলে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন সম্প্রতি বৃদ্ধি পেয়েছে; স্কুল-কলেজ পর্যায়ে এ ধরনের কর্মসূচি সামাজিক যোগাযোগ ও স্থানীয় সম্প্রদায়ের সাথে সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here