র‌্যাব ফোর্সেস এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

0
208
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :২৬ মার্চ ২০১৯ র‌্যাব ফোর্সেস এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০৪ সালের এই দিনে জাতীয় প্যারেডের মাধ্যমে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর যাত্রাশুরু। ‘বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগান’কে ধারণ করে র‌্যাব দেশপ্রেম, একনিষ্ঠ আন্তরিকতা, পেশাদারিত্ব ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে বিশেষ আস্থা ও ভরসাস্থল হিসেবে র‌্যাব তার দেড় দশক পূর্ণ করেছে।
ভোর ০৫২৫ ঘটিকায় জাতীয় পতাকা ও র‌্যাব ফোর্সেস এর পতাকা উত্তোলন এবং গার্ড অব অনারের মাধ্যমে র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। সে সকল র‌্যাব সদস্যগণ আইনশৃঙ্খলা সুরক্ষা ও দেশ প্রেমের সুমহান আদর্শে বলীয়ান হয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে সর্বোচ্চ ত্যাগের এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের স্মৃতি স্মরণে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরে নির্মিত ‘‘প্রেরণা ধারায়” সকাল ০৮০০ ঘটিকায় পুষ্পস্তবক অর্পণ করেন মহাপরিচালক, র‌্যাব এ সময় র‌্যাবের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
পরবর্তীতে পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমার মাধ্যমে মহাপরিচালক, র‌্যাব মহোদয়ের বিশেষ দরবার শুরু হয়। দরবারের শুরুতেই মহাপরিচালক, র‌্যাব মহোদয় গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে নৃশংসভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যবৃন্দকে। একই সাথে স¥রণ করেন মহান স্বাধীনতা সংগ্রামে নিহত ৩০ লক্ষ শহীদদের ও সম্মান হারানো ২ লক্ষ মা বোনদের।
দেশের সার্বিক উন্নতি ও অগ্রগতির সাথে সাথে গত ১৫ বছরে অপরাধ কার্যক্রমে বর্ধমান পরিবর্তনের ফলে নানা চ্যালেঞ্জ ও বৈচিত্র্য এসেছে র‌্যাবের অভিযানে। তাই ভিন্নতা পেয়েছে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার গতানুগতিক কার্যক্রমে। র‌্যাব মহাপরিচালক তার বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষার মাধ্যমে একটি স্থিতিশীল সমাজ প্রতিষ্ঠায় র‌্যাবকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। দেশের আইনশৃঙ্খলা, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী ও মাদকের বিরুদ্ধে অত্যন্ত সফলভাবে অভিযান পরিচালনাসহ একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করায় সকল র‌্যাব সদস্যদের’কে অভিনন্দন জ্ঞাপন করেন এবং পরবর্তীতে এর ধারাবাহিকতা ধরে রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।

এছাড়াও র‌্যাবের বিভিন্ন আভিযানিক কার্মকান্ডে অংশগ্রহণ সাহসিকতা ভ‚মিকা পালন করায় মহাপরিচালক, র‌্যাব মহোদয় কর্তৃক ৩৪ জন র‌্যাব সদস্যকে বিশেষ সম্মাননা পুরস্কার (সাহসিকতা) এবং ২৫ জন র‌্যাব সদস্য’কে বিশেষ সম্মাননা পুরস্কার (সেবা) প্রদান করেন। যে সকল র‌্যাব সদস্য আইনশৃঙ্খলা সুরক্ষা ও দেশ প্রেমের সুমহান আদর্শে বলীয়ান হয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন তাদের পরিবারবর্গের সাথে মহাপরিচালক, র‌্যাব মহোদয় কৌশল বিনিময় করেন এবং তাদের’কে বিশেষ উপহার প্রদান করেন। এছাড়াও র‌্যাবের আভিযানিক সাফল্যের উপর (জঙ্গি, মাদক, অস্ত্র ও সার্বিকভাবে) ভিত্তি করে ০৪টি ক্যাটাগরিতে র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়নকে পুরস্কৃত করা হয়। জঙ্গি সংক্রান্ত অভিযানিক সাফল্যের উপর ভিত্তি করে প্রথম স্থান অধিকার করে র‌্যাব-১৩, ২য় স্থান র‌্যাব-৫ এবং ৩য় স্থান র‌্যাব-১১। মাদক বিরোধী অভিযানে ১ম স্থান অধিকার করে র‌্যাব-৭, ২য় স্থান র‌্যাব-৫ এবং ৩য় স্থান র‌্যাব-১। অস্ত্র উদ্ধার অভিযানে ১ম স্থান অধিকার করে র‌্যাব-৭, ২য় স্থান র‌্যাব-৮ এবং ৩য় স্থান র‌্যাব-৫। সার্বিকভাবে ১ম স্থান অধিকার করে র‌্যাব-৭, ২য় স্থান র‌্যাব-৫ এবং ৩য় স্থান র‌্যাব-১৩।
পরিশেষে আজকের এ দিনে সততা ও নিঃস¦ার্থভাবে দায়িত্ব পালনের জন্য র‌্যাব সদস্যদের সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন জানান। র‌্যাবের এবং দেশের গৌরবময় ইতিহাসে আপনাদের এ অবদান কালজয়ী ও চির ভাস¦র হয়ে থাকবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here