লালপুরে ট্রেনের তেল চুরি চক্রের মুল হোতাসহ আটক ৪

0
253
728×90 Banner

লালপুর (নাটোর) প্রতিনিধি: পুল পরিমাণ ট্রেনের তেলসহ চোর চক্রের মুল হোতা হাফিজুল ইসলাম হাফিজসহ চারজনকে আটক করেছে র‌্যাব-৫।
২০ এপ্রিল লালপুর উপজেলার আব্দুলপুর রেল জংশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, লালপুর উপজেলার গোসাইপুর গ্রামের জমশেদ আলীর ছেলে হাফিজুল (২৬), পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার আকবরবাড়ি গ্রামের শাহাদত হোসেনের ছেলে আক্কাস আলী লাটু (৩২), গোসাইপুর এলাকার পোলানের ছেলে মাখন (২৮) এবং একই এলাকার লালন (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কামন্ডার এএসপি রাজিবুল হাসান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here