শাপলা কলি দিয়ে বুঝিয়েছে এনসিপি বাচ্চাদের দল: সামান্তা শারমিন

0
137
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : শাপলা কলিকে প্রতীকের অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করায় নির্বাচন কমিশনের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, তারা বুঝিয়েছে আমরা বাচ্চাদের দল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুবশক্তির আয়োজনে ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে?’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সামান্তা শারমিন বলেন, কোনো ধরনের আইনি কারণ ছাড়া আমাদেরকে শাপলা কলি দিয়ে গেজেট দিয়েছে ইসি। তারা বুঝিয়েছে আমরা বাচ্চাদের দল, যেমনটি বড় দলগুলো আমাদেরকে মূল্যায়ন করে থাকে। এটি এক ধরনের বৈষম্য। সরকারি একটা কাগজ দিয়ে তারা যে মনস্তাতিক চাপ দিতে চাচ্ছেন, তা এই জেনারেশনের ওপর লাভ হবে না। শাপলা কলি তারা দিতে পেরেছে মানে শাপলাও দেওয়া সম্ভব।
সামান্তা আরও বলেন, একটা রাজনৈতিক দল হিসেবে আমরা শাপলা প্রতীক চেয়েছিলাম। কিন্তু গেজেট ভুক্ত হয়েছে শাপলা কলি। কোনো ধরনের কারণ, আইনি ব্যাখ্যা, সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া আবারও নির্বাচন কমিশন এমন অবস্থান নিলো যেটা একটা প্রশ্নের জন্মের দেয়। শাপলা কলি যদি অন্তভুর্ক্ত করা যায়, এটা কী এমন একটা জায়গা দাঁড় করায় না, যে তারপরও তোমরা যেটা চেয়েছো সেটা আমরা দিলাম না।
এনসিপির এই নেত্রী বলেন, এমন একটা পজিশন দাঁড় করানো হলো, যে তোমরা আসলে ফোটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো, এটা কার? এটা তো বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ। আমরা মনে করি, এখনো তারা যে এই প্রক্রিয়া চালু রেখেছেন সেটি অবিলম্বে বন্ধ করবেন।
এই নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, ডা. খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
সভাপতির বক্তব্যে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন জমিদারি আচরণ করছে। এটি অগ্রহণযোগ্য। শাপলাই হবে এনসিপির প্রতীক।
সেমিনারের সঞ্চালনায় ছিলেন জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here