শাহজালাল বিমানবন্দরে ১২ কেজি সোনা সহ দুই জাপানি নাগরিক আটক

0
305
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই জাপানি নাগরিকের কাছ থেকে ১২ কেজি ওজনের ৩০ পিস সোনার বার সহ তাদেরকে অঅটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটকরা হলেন- তাকিও মিমুরা এবং শুইচি সাতো। (Takeo Mimura ও  Shuichi Sato ) তাকিও মিমুরা (পাসপোর্ট নং টিআর-৩৫৭৭২৯৬) এবং সুইচি সাতো (পাসপোর্ট নং টিএস-২৩৭৮৮২২)। জব্দকৃত সোনার মধ্যে ১ কেজি ওজনের ১০টি ও ১০০ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার রয়েছে। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহজালাল বিমানবন্দরে দুই জাপানি নাগরিকের কোমর থেকে ১২ কেজি সোনার সহ তাদেরকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. (ডিজি) সহিদুল ইসলাম আজ বৃহস্পতিবার ১২ কেজি সোনা উদ্বারের বিষয়টি নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক পায়েল পাশা আজ জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে মালয়েশিয়া থেকে এয়ার এশিয়া ফ্লাইটের (একে-৭১) নম্বরের বিমানটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। আর ওই বিমানের যাত্রী ছিলেন দুই জাপানি নাগরিক টাকিও মিমুরা এবং শুইচি সাতোক। তারা বিমান থেকে নেমে তড়িগড়ি করে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা তাদেরকে চালেঞ্জ করে। এ সময় তারা স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। তাদের লাগেজ স্ক্যানিং করা হয়। পরকর্তীতে তাদেরকে কাস্টমস হাউজের ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় কোমরের ভেতরে বিশেষভাবে স্কচটেপে লুকানো ১ কেজি ওজনের ১০টি ও ১০০ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার সহ মোট (১২ কেজি) স্বর্ণ দুইজনের কাছ থেকে পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা আরও জানান, আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। ধৃত দুই জাপানি নাগরিকের বিরুদ্ধে বুধবার রাতে বিমানবন্দর থানায় ফৌজদারি আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে বিমানবন্দর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে,আজ বৃহস্পতিবার বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূরে আযম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ওসি জানান, ১২জন সোনা সহ দুই জাপানি নাগরিকের বিরুদ্বে থানায় মামলা হয়েছে। জিঞ্জাসাবাদ শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here