শিবপুরে ব্যবসায়ীকে জখম করে কোটি টাকার মালামাল লুট

0
205
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস : গত শনিবার গভীর রাতে নরসিংদীর শিবপুর উপজেলার কামারটেক বাজারে সার ব্যবসায়ী হারুন মিয়ার দোকানঘরে হামলা চালিয়ে নগদ অর্থসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ দুস্কৃতিকারীদল। ১৯/২০ জনের একটি সংঘবদ্ধ দুস্কৃতিকারী দল শনিবার রাত অনুমান ১১টার দিকে রামদা, ছুরি, কিরিচসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সার ব্যবসায়ী ও যশোর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক হারুন মিয়া (৪০)এর উপর হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত যখম করে দোকানের মালামালসহ প্রায় কোটি টাকার সম্পদ নিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় হারুন মিয়াকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা পঙ্গু হাসপাতারে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন। এ ঘটনায় এলাকায় থম থমে ভাব বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।
এব্যাপারে শিবপুর থানার ওসির সাথে যোগাযোগ করা হলে ওসি সালাহ উদ্দিন জানান, জায়গা নিয়ে হারুন মিয়ার প্রতিপক্ষের সাথে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত সারে ৮টার দিকে উভয় পক্ষের মধ্যে মারামারী হয় বলে তিনি জানা।
তবে রবিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এখন পর্যন্ত কেউ মামলা করতে যায়নি বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here