
এস.এম.মনির হোসেন জীবন : শেখ হাসিনা বাংলাদেশের ডায়নামিক ডিলারশীপ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই- ইলাহী চৌধুরী (বীরবিক্রম)।
তিনি বলেন, বাংলাদেশের ইকোনমিক্র ও এনার্জি সেক্টরকে বিশ্বের মধ্যে আগামী দিনে এগিয়ে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এবিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন নিষ্ঠার সাথে কাজ করে যাচেছন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর বসুন্ধরায় অবস্থিত নর্থ সাউথ ইউনির্ভাসিটি’র অর্থনীতি বিভাগ বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) এবং বাংলাদেশ এসোসিয়েশন ফর এনার্জি ইকোনমিক্র ( বিডিএইই) এর আয়োজনে ’’ বিইআরসি-এনএসইউ- বিডিএইই এনার্জি সামিট’’ ২০১৯ র্শীষক দিন ব্যাপী এক সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নর্থ সাউথ ইউনির্ভাসিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা লায়ন বেনজীর আহমেদ,বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিআইআরসি) এর চেয়ারম্যান মনোয়ার ইসলঅম (এনডিসি), উপ-উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল হোসেন,ইন্টারন্যাশনাল এসোসিয়েশন ফর এনার্জি ইকোনমিক্র এর সভাপতি ও বোগাজিসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গুরকান কুমবারোগলু সেমিনারে বক্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. তৌফিক-ই- ইলাহী চৌধুরী (বীরবিক্রম) বলেন, আমাদের দেশের এনার্জি ও পাওয়ার সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে সরকার। বাংলাদেশকে বিশ্বের মধ্যে একটি ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সরকার নিরলস ভাবে কাজ করে যাচেছন।
তিনি বলেন, দেশের ইকোনমিক্র সিটি, সোলার প্ল্যাণ, ডিজেল, গ্যাস, বিদ্যুৎ, ব্যাটারী, সোলার পাওয়া,সোলার এনার্জি, এগ্রিকালচার, জেনারেটর সহএই ডায়নামিক্র সেক্টরকে আমাদেরকে এগিয়ে নিতে হবে। যে সকল সমস্যা আছে সে গুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আগামী দিনে আমাদেরকে গড়িৎগতিতে কাজ করতে হবে। সে মতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আমরা কাজ করে যাচিছ।
ড. তৌফিক-ই- ইলাহী চৌধুরী বলেন, দেশে গ্যাস, বিদ্যুৎ, ব্যাটারী, ডিজেল, সোলার পাওয়া, সোলার এনার্জি, এগ্রিকালচার খাতে গত ১০ বছরে যে পরিমান উন্নয়ন হয়েছে,তা আর কোন সরকারের আমলে হয়নি। শেখ হাসিনা সরকার হল উন্নয়নের সরকার।
এছাড়া নর্থ সাউথ ইউনির্ভাসিটির দিন ব্যাপী সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন,বিভিন্ন বিভাগের পরিচালক,বিভাগীয় প্রধান,শিক্ষক-শিক্ষিাকাবৃন্দ,অতিথিবৃন্দ, শিক্ষার্থীসহ অন্যান্যরা অংশ গ্রহন করেন।
এসময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই- ইলাহী চৌধুরী (বীরবিক্রম) সহ অন্যান্য অতিথিবৃন্দকে আয়োজক কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচছা সহ ক্রেস্ট প্রদান করা হয়।






