শোক সংবাদ

0
272
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন এর পিতা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব গাজী আব্দুল লতিফ আজ ভোর ৪ টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও এক মেয়ে নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান । আজ বাদ যোহর উত্তর আরিচপুর গাজী বাড়ি শাহী জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিএনপি গাজীপুর মহানগরের সভাপতি সওকত হোসেন, সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন,টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি অধ্যাপক বশির আহম্দে ও জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল পৃথক শোক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here