ষড়যন্ত্রকারীরা প্রতিবেশী দেশে গিয়ে গুজব ছড়াচ্ছে: হাসান সরকার

0
88
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :ষড়যন্ত্রকারীরা সংখ্যালঘু ইস্যু তৈরিতে ব্যর্থ হয়ে প্রতিবেশী দেশে গিয়ে গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।
তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা শাশ্বতকাল ধরে চলা এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বিনষ্ট করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। কারা কী উদ্দেশ্যে এ দেশে সংখ্যালঘু ইস্যু তৈরি করতে চায় তা সবার কাছেই আজ দিবালোকের মতো পরিষ্কার। সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই অনেকের মধ্যে এ ব্যাপারে সচেতনতা তৈরি হয়েছে। যার ফলে বিগত দুর্গাপূজাকে কেন্দ্র করে ষড়যন্ত্রকারীরা যাতে সফল না হয় সে জন্য হিন্দু সম্প্রদায়ের উপাসনালয়গুলো পাহারা দেওয়া হয়েছে। এতে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়ে প্রতিবেশী দেশে গিয়ে হিন্দুদের ওপর কাল্পনিক নির্যাতনের গল্প-গুজব রটাচ্ছে।
সোমবার টঙ্গী বড় দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে টঙ্গীতে হিন্দু সম্প্রদায়ের হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দিন সরকার এসব কথা বলেন।
শ্রী প্রেম আনন্দ বাবুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বসির উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- টঙ্গী থানা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুস সামাদ, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টার, ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, বিএনপি নেতা হারুন-অর-রশিদ, ওমর ফারুক, মহানগর যুবদল নেতা শেখ সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা রাতুল ভূঁইয়া, বিএনপির আবুল কাশেম প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here