সবুজ আন্দোলন বরিশাল বিভাগীয় কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা

0
266
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি): বরিশাল সিটি কর্পোরেশনে সবুজ আন্দোলন বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে ২৫ জানুয়ারি শনিবার দুপুরে সবুজ আন্দোলন বরিশাল বিভাগীয় কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, “সারাবিশ্বের জলবায়ু বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে হারে জলবায়ু পরিবর্তন হচ্ছে তা ভয়াবহ রূপ ধারণ করবে আগামী অর্ধ শতাব্দীর মধ্যে। এতে বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়া পৃথিবীর নিম্নাঞ্চল ডুবে যাবে। যে সব দেশ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ তার অন্যতম। যদিও বাংলাদেশের দায় খুবই কম। উন্নত আমেরিকা-চীন সহ পৃথিবীর বড় বড় শিল্পোন্নত দেশের কারণে আমাদের মতো দেশকে ভুগতে হবে। উপকূলীয় অঞ্চল হওয়ার বরিশাল অঞ্চলের ক্ষতি হবে সবচেয়ে বেশি। আমাদের পরবর্তী প্রজন্মকে এ ঝুঁকি থেকে বাঁচাতে জলবায়ু সংকট সম্পর্কে জনসচেনতা তৈরি করতে হবে এবং দায়ী রাষ্ট্রসমূহের কাছে থেকে ক্ষতিপূরণ আদায়ে আন্দোলন গড়ে তুলতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হানিফ, দৈনিক আজকের পরিবর্তনের প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সবুজ আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক আফরোজা কাজী, সদস্য সচিব রেবেকা সুলতানা। সভা পরিচালনা করেন সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলার আহ্বায়ক কাজী মিজানুর রহমান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here