সাপাহারে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি সহ ১১ জন আটক

0
121
728×90 Banner

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোওয়ানা মূলে ১০ জন ও টাপেন্টাডল ট্যাবলেট ২০ পিস সহ ১জন মোট ১১ জন কে গ্রেফতার করেছে। সাপাহার থানা সুত্রে জানা গেছে বুধবার ২৯ জুন দিবাগত গভীর রাতে উপজেলার সীমান্তবর্তি কৃষ্ণসদা গ্রামে সাপাহার থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে জি আর ৭৪/২০ (সাপাঃ) সংক্রান্ত মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হায়াত আলী, পিতা-মোঃ আতাউর রহমান,মোঃ নজরুল ইসলাম, পিতা-মৃত রোস্তম আলী,মোঃ দুরুল আলাউদ্দিন,উভয়, পিতা-আফজাল হোসেন, মোঃ আতাউর রহমান, পিতা-মৃত রোস্তম আলী,মোঃ আহাদ আলী, পিতা-মৌঃ আতাউর রহমান, এসরাইল, পিতা-মৃত রোস্তম আলী, মাহবুবুর রহমান, পিতা-মৃত ইসলাম আলী,আমিরুল ইসলাম, পিতা-মৃত ইসলাম আলী,সানাউল্লাহ, পিতা এসরাইল কে গ্রেফতার করতে সক্ষম হয়। অপর দিকে একই দিন উপজেলার মালিপুর-কুচিন্দরী গ্রামে অভিযান চালিয়ে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ঐ গ্রামের বেলাল হোসেন এর ছেলে মাদক বিক্রেতা সৈবুর রহমান কে থানা পুলিশ আটক করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত ১১জন আসামীকে পরদিন বৃহস্পতিবার পুলিশ প্রিজন ভ্রানে করে নওগাঁ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here