সিলেটে সাইবার প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

0
195
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: র‌্যাবের অভিযানে সিলেটের এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখি এলাকা হতে সাইবার প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার করেছে।
তথ্য প্রযুক্তির অপব্যবহার করে সামাজিক যোগাযোগের একাউন্ট হ্যাকিং এর মাধ্যমে প্রবাসী ও দেশের বিত্তবান ব্যক্তি, ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত নামীদামী ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য চুরি করে থাকে। এসব তথ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন প্রতারণার আশ্রয় নিয়ে অপচেষ্টা, ফেসবুকে ভুয়া ও গুজবের আগ্রাসনের মাধ্যমে দেশের শান্তিপ্রিয় জনগণকে উস্কানি দিয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন করার মত ঘটনা ঘটিয়ে থাকে।
দীর্ঘদিন ধরে সিলেট এর একটি সাইবার প্রতারক চক্র বিকাশের মাধ্যমে অর্থ আদায় এবং প্রতারণা করার বিষয়ে র‌্যাব-৯, সিলেট এর কাছে প্রতারিতদের এমন অভিযোগের প্রেক্ষিতে অদ্য ০৮ অক্টোবর ২০২০ তারিখ সকাল ০৯০০ ঘটিকায় বিকাশের টাকা উত্তেলনের সূত্র ধরে র‌্যাবের একটি আভিযানিক দল সিলেটের এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখি এলাকা হতে (ক) মোঃ মামুন মিয়া (২০), পিতাঃ মোঃ মিরাশ আলী, সাং-মান্নারগাঁও, পোষ্টঃ আমবাড়ী বাজার, থানাঃ দোয়ারাবাজার, জেলাঃ সুনামগঞ্জ; বর্তমান ঠিকানা চৌকিদেখি, ১নং রোড, ২৩/১ ৪র্থ তলা, এয়ারপোর্ট থানা, সিলেটসহ তার অন্য দুই সহযোগীর মধ্যে একজন (খ) আফজাল হোসেন @ রিমন (২০), পিতাঃ বশির উদ্দিন, সাং- গোপালপুর, থানাঃ দোয়ারাবাজার, জেলাঃ সুনামগঞ্জ’দেরকে গ্রেফতার করা হয়।
অপর সহযোগী (গ) জাবের আহম্মেদ (২৯), পিতাঃ মোঃ তফসির উদ্দিন, সাং-বদরপুর, পোষ্ট-আমবাড়ী বাজার, থানা- দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ বর্তমানে পলাতক রয়েছে এবং তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য সচেষ্ঠ র‌্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী মোঃ মামুন মিয়া হ্যাকিং বিষয়ক ভিডিও ও ইন্টারনেট সাইট থেকে হ্যাকিং এর প্রশিক্ষণ গ্রহণ করে। এক পর্যায়ে সে হ্যাকিং এর মাধ্যমে অর্থ আদায়কে কৌশল হিসাবে ব্যবহার এর লক্ষ্যে বিভিন্ন প্রবাসী ব্যক্তি, সিলেটের সামাজিকভাবে প্রতিষ্ঠিত নামীদামী ব্যক্তিদের সামাজিক যোগাযোগের একাউন্ট হ্যাক করে। সে তার সহযোগী হিসেবে বন্ধু রিমন ও জাবের’কে বেছে নেয়। এই চক্রটি সামাজিক যোগাযোগের এ্যাকাউন্ট হ্যাক করে প্রবাসীদের নিকট-আতœীয়দের সাথে যোগাযোগ স্থাপন করে আকস্মিক সমস্যা, দরিদ্র লোকের চিকিৎসা এবং নানা রকম প্রতারনামূলক কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। মামুন মিয়া, বন্ধু রিমন ও জাবেরের সহযোগীতায় হ্যাকিং এর স্বীকার ব্যক্তিদের কাছ থেকে আদায়কৃত অর্থ সিলেট ও সুনামগঞ্জ এর বিভিন্ন বিকাশ পয়েন্ট থেকে অর্থ উত্তোলন করতো। হ্যাকিং করা তাদের নেশা ও এর মাধ্যমে অর্থ আদায় এক পর্যায়ে তাদের পেশা হয়ে দাড়ায়। হ্যাকিং এর মাধ্যমে একাউন্ট হ্যাক করে বিকাশের মাধ্যমে কৌশলে অর্থ আদায় করে সংক্ষিপ্ত উপায়ে দ্রæত উন্নত জীবনযাপন করা এবং অল্প সময়ে ধনী হওয়াই তারা কৌশল হিসেবে গ্রহণ করে।
মামুন ও তার দুই সহযোগী মিলে ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে এ পর্যন্ত প্রতি মাসে দেড় থেকে দুই লক্ষ টাকা উপার্জন করত। তারা একে অন্যের যোগসাজশে সামাজিক যোগাযোগের একাউন্ট হ্যাক করে বিকাশের মাধ্যমে অর্থ সংগ্রহ করে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছে। তারা প্রত্যেকেই সাইবার ক্রিমিনাল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ তৎসহ দন্ডবিধির ৪০৬ ও৪২০ ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীণ । অন্য পলাতক আসামি জাবের আহম্মেদ (২৯) গ্রেফতারে সচেষ্ট আছে র‌্যাব।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here