সোনারগাঁও ইউনিভার্সিটি ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের যৌথ কর্মশালা অনুষ্ঠিত

0
87
728×90 Banner

স্টাফ রিপোর্টার: সোনারগাঁও ইউনিভার্সিটি ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC) যৌথ উদ্যোগে “Preparation for Accreditation: Documentation and Evidence” শীর্ষক কর্মশালা বুধবার সোনারগাঁও ইউনিভার্সিটির অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। কর্মশালাটি BAC কর্তৃক আয়োজিত হয় এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC)-এর সহযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটি বাস্তবায়ন করেছে। কর্মশালাটিতে আর্থিক সহযোগিতা করে HEAT Project UGC। কর্মশালায় উচ্চশিক্ষার মানোন্নয়ন, শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও পেশাদারভাবে পরিচালনা এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় সঠিক ডকুমেন্টেশন ও প্রমাণ সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করবে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC)-এর চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন BAC-এর পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. এস. এম. কবির । এছাড়াও উপস্থিত ছিলেন BAC-এর সচিব প্রফেসর এ.কে.এম. মুনিরুল ইসলাম, পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহম্মেদ, ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ, নৌ স্থাপত্য ও সামুদ্রিক প্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর খবিরুল হক চৌধুরী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC)-এর পরিচালক প্রফেসর মোঃ মোস্তফা হোসেন এবং বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ। কর্মশালাটি সঞ্চালনায় ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রধান ড. মোঃ মাসুদ রানা।
প্রধান অতিথি বলেন, “কোয়ালিটি অ্যাস্যুরেন্স মানে আমাদের কাছে কিছু মানদণ্ড আছে, কিন্তু তা ধারাবাহিকভাবে উন্নত করতে হবে। আউটকাম-বেসড এডুকেশন (OBE) কারিকুলাম শিক্ষার্থীদের দক্ষ ও গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে ডিজাইন করা হয়েছে। সাফল্যের প্রকৃত মাপকাঠি হলো শিক্ষার্থীরা কতটা শিখেছে, শুধুমাত্র আমরা যা শিখিয়েছি তা নয়।”

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here