স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা চলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

0
184
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : স্বাস্থ্যবিধি মেনে যতটুকু সম্ভব দর্শকবিহীন ও কম দল নিয়ে খেলাধুলা চলবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে গাজীপুরের সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অসহায়দের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘যখন করোনা পরিস্থিতি স্বাভাবিক ছিল তখন দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালিত হয়েছে। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটা বাড়তির দিকে যাচ্ছে। তাই যথাসম্ভব কম সংখ্যক দল নিয়ে সব খেলা পরিচালনা করতে চাই।’
এসময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জীব মল্লিক বাবু, আওয়ামী লীগের সদস্য মো. ফজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here