হাদির ওপর হামলা : মোটরসাইকেল মালিক হান্নান র‌্যাবের হাতে আটক

0
127
728×90 Banner

বিশেষ সংবাদদাতা : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র‌্যাব।
আজ রোববার (১৪ ডিসেম্বর, ২০২৫) সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
জাতীয় পরিচয়পত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, হান্নান পেশায় একজন শ্রমিক। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আবুল কাশেম ও মায়ের নাম মোসা. ফুরকোন।
র‌্যাব সূত্র জানায়, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫।
এই হত্যার ঘটনায় হান্নান জড়িত কি না- সে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে এলিট ফোর্স র‌্যাব। বর্তমানে তাকে ডিএমপির পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here