হয়রানীমূলক মামলা দায়েরকারীদের সতর্ক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

0
78
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরকারী অপতৎপরতাকারীদের সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৪ অক্টোবর) এ বিষয়ে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, ব্ল‍্যাকমেইলিংসহ নানারকম হয়রানি করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দেয়া হচ্ছে। এ ধরনের উদ্দেশ্যমূলক মামলা দায়ের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ সব কর্মকাণ্ডে জড়িতদের কঠোরভাবে হুঁশিয়ারি প্রদানসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়।
সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব অপতৎপরতাকারীদের বিরুদ্ধে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ অভিযোগ/তথ্য জানানোর জন্য এবং সব আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here