
মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলায় ৩ সপ্তাহ ব্যাপী মাঠ সংযুক্তি কার্যক্রমের ওরিয়েন্টেশন প্রোগামের প্রশিক্ষনার্থীদের শুভেচ্ছা প্রদান করা হয়। এ উপলক্ষে রোববার রাতে ঠাকুরগাঁও সার্কিট হাউজে ৬৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন ক্যাডারের প্রশিক্ষণার্থীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার প্রমুখ।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম ১৪ জন ক্যাডারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে জেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কিত বই উপহার দেন। এছাড়াও মাঠ সংযুক্তি কার্যক্রমের উপর বিস্তারিত ব্রিফিং দেন তিনি। পাশাপাশি জেলা প্রশাসন সম্পর্কে বিস্তারিত বিষয় তুলে ধরেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।






