২০২১ সালের জন্য ব্র্যাক ব্যাংক-এর শেয়ারহোল্ডারদের ১৫% লভ্যাংশ অনুমোদন

0
129
728×90 Banner

ডেইলি গাজীপুর, সংবাদ বিজ্ঞপ্তি: ঢাকা, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২: ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর শেয়ারহোল্ডারগণ ২০২১ সালের জন্য ১৫% লভ্যাংশ অনুমোদন করেছেন। এর মধ্যে আছে ৭.৫০% নগদ ও ৭.৫০% স্টক লভ্যাংশ।
২৮ এপ্রিল ২০২২ ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত ২৩তম বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিশাল সংখ্যক শেয়ারহোল্ডার এ সভায় অংশগ্রহণ করেন।
ব্যাংকের চেয়ারম্যান ড. আহসান এইচ. মনসুরের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালকবৃন্দ – আসিফ সালেহ, ফাহিমা চৌধুরী, ফারজানা আহমেদ, ড. জাহিদ হোসেন, মেহেরিয়ার এম হাসান, শামেরান আবেদ, ড. মোস্তাফা কে. মুজেরী, ফারুক মঈনউদ্দীন আহমেদ এবং সালেক আহমেদ আবুল মাসরুর।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি এম মাহবুবুর রহমান, এফসিএস সভাটি পরিচালনা করেন।
সভায় শেয়ারহোল্ডারদের জানানো হয় যে, ব্র্যাক ব্যাংক ২০২১ সালে এককভাবে ৫৫৫ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে, যা ২০২০ সালের তুলনায় ২২% বেশি। সামষ্টিকভাবে কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৪৬৫ কোটি টাকায়, যা পূর্ববতী বছরের তুলনায় ১৫% বেশি।
সভায় ব্যাংকের চেয়ারম্যান ড. আহসান এইচ. মনসুর দীর্ঘ মহামারীর চ্যালেঞ্জ সত্ত্বেও ব্যাংক যে আর্থিক ফলাফল অর্জন করেছে তা উল্লেখ করেন। তিনি বলেন, ব্যাংকের কর্মকর্তাদের নিবেদিত প্রচেষ্টা, গ্রাহক ও শেয়ারহোল্ডারদের আস্থা, ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের কারণেই ব্যাংক প্রবৃদ্ধির ধারায় ফিরতে পেরেছে। সংকটময় সময়ে ব্যাংকের পাশে থাকার জন্য তিনি শেয়ারহোল্ডার, গ্রাহক, ব্যাংকের কর্মকর্তা, নিয়ন্ত্রক সংস্থা, স্টেকহোল্ডারদেরকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, ২০২২ সাল ও এর পরবর্তী সময়ে ব্র্যাক ব্যাংক লক্ষ্যণীয় ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here