৫ লাখ রুপিতে বিক্রি হলেন শচীনপুত্র অর্জুন

0
269
728×90 Banner

ডেইলি গাজীপুর স্পোর্টস: মুম্বাই টি-২০ ক্রিকেট লিগের নিলামে সর্বোচ্চ পাঁচ লাখ রুপিতে বিক্রি হলেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেল্ডুলকার। মুম্বাই টি-২০ লিগের দ্বিতীয় মৌসুমের জন্য ১৯ বছর বয়সী এই বাঁ-হাতি পেসারকে কিনে নেয় আকাশ টাইগার্স মুম্বাই ওয়ের্স্টান সুবার্ব। গতকাল শনিবার অনুষ্ঠিত হওয়া এই নিলামে পেসারদের ক্যাটাগরিতে এক লাখ রুপির বেইস প্রাইসের তালিকায় ছিলেন অর্জুন। নিলামে তার নাম ডাকার পরই এই পেসারকে দলে ভেড়াতে দফরফা শুরু করে ফ্র্যাঞ্চাইজিগুলো। শেষ পর্যন্ত দু’টি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ প্রাইস ৫ লাখে গিয়ে অর্জুনকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে। তাই বাধ্য হয়ে লটারি করা হয় অর্জুনকে নিয়ে। সেই লটারিতে জিতে অর্জুনকে কিনে নেয় আকাশ টাইগার্স মুম্বাই। এই লিগে ৫ লাখের উপরে কোনো খেলোয়াড়কে কিনে নেয়ার কোন নিয়ম নেই।
আগামী ১৪ মে থেকে শুরু হবে আট দলের এই ফ্র্যাঞ্চাইজি লিগ। টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর টেন্ডুলকার।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here