প্রতিটি বিদ্যালয়ের ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হবে —–মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

0
177
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, প্রতিটি বিদ্যালয়ের ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হবে। কোনো ছাত্র-ছাত্রী স্কুলে না আসলে তাদের পিতা-মাতার মোবাইলে ম্যাসেজ চলে যাবে। আজ শনিবার দুপুরে গাজীপুরে কালিয়াকৈরে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘দশম শ্রেণি পর্যন্ত কোনো শিক্ষার্থী শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার করতে পারবে না।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন। নবীনবরণ অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হেলাল উদ্দিন। এসময় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সাবেক গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here