আট-ই-ফাল্গুন পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

0
316
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: সফল সংগঠক হিসেবে ও গবেষণায় বিশেষ অবদানের জন্যে ‘ আট-ই-ফাল্গুন পদক ১৪২৫ বঙ্গাব্দ’ পেলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। আট-ই-ফাল্গুন সামাজিক সাংস্কৃতিক সংসদ সোসাইটির উদ্যোগে ১৪ মার্চ বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাকে এই পদক প্রদান করা হয়। সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি আব্দুস সালাম মামুন। প্রধান অলোচক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক ড. জসীম উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, ভাষা সৈনিক রেজাউল করিম, ভাষা সৈনিক মঞ্জুরুল হক সিকদার ও আলহাজ্ব এড. ড. মোঃ আব্দুর রহিম।
উল্লেখ্য যে, লায়ন মোঃ গনি মিয়া বাবুল দীর্ঘ দিন যাবত বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশীয় সংস্কৃতির বিকাশ, প্রসার এবং প্রচারে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাঙালি সংস্কৃতির ওপর গবেষণা ও প্রবন্ধ, ফিচার, কবিতা লেখে ইতিমধ্যে যথেষ্ট পরিচিতি লাভ করেছেন।
লায়ন মোঃ গনি মিয়া বাবুল রচিত বা সম্পাদিত উল্লেখযোগ্য বইসমূহ :
ছোটদের শিক্ষামূলক ছড়া ও গল্প, নিমন্ত্রণ, শুভ্রতা চলে গেছে নীড়ে, একটি কবিতা, ভালোবাসতে বাসতে, সিডর-ধ্বস্ত বকুলতলা, নীল জলে প্রেম, একটি বক্তৃতার পংতিমালা, নবম শ্রেণীর কৃষি শিক্ষা সহায়ক বই, কিছু কথা, কৃষি ডিপ্লোমা ভর্তি সহায়ক বই ইত্যাদি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here