গাজীপুরে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

0
267
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : র‌্যাবের অভিযানে গাজীপুর মহানগরীর জয়দেবপুর হতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মাদক বিরোধী অভিযানে ২৫ মার্চ র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উত্তরবঙ্গ হতে আগত একটি চাউল বোঝাই ট্রাকে করে বিপুল পরিমান ফেন্সিডিল রাজধানীর দিকে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি তাৎক্ষণিক বর্ণিত ট্রাকটি অনুসন্ধান শুরু করে এবং জয়দেবপুর থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোডস্থ মোম্বা বাড়ী বাসস্ট্যান্ড এলাকায় সনাক্ত করতে সক্ষম হয়। এরই প্রেক্ষিতে অদ্য আনুমানিক ১৮৪০ ঘটিকার সময় র‌্যাব-১ এর আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ হেলাল উদ্দিন (২৩), পিতা- মোঃ আব্দুর রহিম, সাং- মুড়ালীপুর, ডাকঘর- সুলতানপুর, থানা- বোচাগঞ্জ, জেলা- দিনাজপুর এবং ২) মোঃ রাকু মিয়া (২২), পিতা- নূর মোহাম্মদ, সাং- হাতিমপুর, ডাকঘর- মিঠাপুকুর, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর’দ্বয়কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামী কর্তৃক চালিত ট্রাকে লুকানো ৭৫২ বোতল ফেন্সিডিল, ০৩ টি মোবাইল ফোন ও নগদ ১৫,৮৫০/- টাকা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মোঃ হেলাল উদ্দিন একজন পেশাদার ট্রাক চালক। সে দীর্ঘদিন যাবৎ ট্রাকে করে চাউল, ডাল, ভূট্টা ও বিভিন্ন পচনশীল সবজি/ফল পরিবহনের আড়ালে মাদক পরিবহন করে আসছে। জনৈক রিয়াজুল ইসলাম এর সহযোগীতায় সে মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করে। সে হিলি স্থল বন্দর হতে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা মাদকদ্রব্য রাজধানীর বিভিন্ন স্থানে পাইকারী মূল্যে বিক্রয় করে থাকে। ইতিপূর্বেও অনেক মাদক চালান ঢাকায় নিয়ে এসেছিল বলে ধৃত আসামী স্বীকার করে।
ধৃত মোঃ রাকু মিয়া জব্দকৃত ট্রাকের হেলপার। সে ধৃত আসামী হেলাল উদ্দিন এর মাদক ব্যবসার সহযোগী। ইতিপূর্বে সে অটোরিকশা চালাত। হেলাল উদ্দিন তাকে পারিশ্রমিকের অতিরিক্ত টাকা প্রদানের প্রলোভন দেখিয়ে মাদক ব্যবসায় জড়িত করে বলে ধৃত আসামী জানায়।
উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here