বীর মুক্তিযোদ্ধা লতিফ গাজী আর নেই

0
708
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন এর পিতা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব গাজী আব্দুল লতিফ আজ রোববার ভোর ৪ টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও এক মেয়ে নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান ।

আজ বাদ যোহর উত্তর আরিচপুর গাজী বাড়ি শাহী জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।তার জানাজার নামাজে অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিএনপি গাজীপুর মহানগরের সভাপতি সওকত হোসেন, সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি, প্রখ্যাত চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিনঅআহমেদ, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন,টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি অধ্যাপক বশির আহম্দে,গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক ১ নং যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর যুব দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ভাট, বিএনপি নেতা আরিফ হাওলাদার, সাবেক কাউন্সিলর সফি আমেদ ও জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল সহ সমাজের বিভিন্ন শ্রেনি পেশার লোক মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন। বিভিন্ন পেশা,সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ পৃথক শোক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here