যদি সংস্কার করতে না পারেন, তাহলে এতদিন ক্ষমতায় থাকলেন কেন — মুহাম্মদ সেলিম উদ্দিন

0
96
728×90 Banner

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দেশের জনগণ বিপুল প্রত্যাশা নিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছে। বাংলাদেশের মানুষ একটি কাঙ্ক্ষিত পরিবর্তন চায়। মানুষ আশা করে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে। আপনারা যদি কাঙ্খিত সংস্কার করতে ব্যর্থ হন, তাহলে এতদিন ক্ষমতায় থাকলেন কেন?
সোমবার (১ সেপ্টেম্বর, ২০২৫) ইং সকালে উত্তরা অঞ্চল (ঢাকা-১৮ সংসদীয় আসনের) ভোট কেন্দ্র প্রতিনিধিদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার দুপুরে ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে।
আসন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও অঞ্চল সহকারী পরিচালক মাহাবুবুল আলমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের
জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।
সমাবেশে মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে জামায়াত কর্মীদের ভূমিকা পালন করতে হবে। ঘরে ঘরে ইসলামের সু-মহান আদর্শের দাওয়াত দিতে হবে।
প্রতিনিধি সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম থানা আমীর আজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান, খিলক্ষেত থানা আমীর হাসনাইন আহমেদ, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, তুরাগ মধ্য থানা মজলিসের শূরা ও কর্মপরিশোধ সদস্য এবং ৫৩ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী সুরুজ্জামান, তুরাগ দক্ষিণ থানা আমীর মাওলানা আবু বকর সিদ্দিক, দক্ষিণ খান উত্তর থানা আমীর মোস্তাকিম আলম প্রমুখ। এছাড়া জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা প্রতিনিধি সমাবেশে অংশ নেয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here