সংসদীয় আসন ঢাকা-১৮। বিএনপির মনোনয়ন পেলেন এস, এম জাহাঙ্গীর হোসেন

0
178
728×90 Banner

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা :এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন ঢাকা- ১৮, জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে দলীয়ভাবে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস, এম, জাহাঙ্গীর হোসেন। ইতিপূর্বে ঢাকা উত্তর জাতীয়তাবাদী ছাত্র দল ও যুবদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর, ২০২৫) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬ জন প্রার্থীর নাম প্রকাশ করেন। ইতোপূর্বে ঘোষিত ২৩৭ জনসহ মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে। বিএনপি ধাপে ধাপে দলীয় ভাবে মনোনীত প্রার্থী তালিকা ঘোষণা করছে। এর অংশ হিসেবে আজ গুরুত্বপূর্ণ ঢাকা -১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নতুন তালিকায় এস, এম, জাহাঙ্গীর হোসেনের নাম ঘোষণা করে দলটি।
এদিকে, বিএনপি থেকে মনোনয়ন ঘোষণার পর থেকেই ঢাকা -১৮ আসনের বিভিন্ন এলাকায় বিএনপিও সহযোগী অংগ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে।
দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় এস এম জাহাঙ্গীর বিগত সরকারের সময়ে প্রায় ৩১৭টিরও বেশি রাজনৈতিক মামলার মুখে পড়েন। প্রতিকূলতা সত্ত্বেও দলের প্রতি তার নিষ্ঠা এবং তৃণমূলের সঙ্গে দৃঢ় সম্পর্কই তাকে এই মনোনয়নে এগিয়ে দিয়েছে বলে জানিয়েছেন দলের শীর্ষ পর্যায়ের দলীয় নেতারা।
বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এস, এম জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, দলের বিশ্বাস ও জনগণের সমর্থন নিয়ে আমি সংসদীয় ঢাকা ১৮–এর মানুষের পাশে দাঁড়াতে সর্বদা প্রস্তুত।
তৃনমূল বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, তার জনপ্রিয়তা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২০২৬ সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে আরো শক্তিশালী অবস্থানে রাখবে। এমনটাই নেতাকর্মীদের প্রত্যাশা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here