কথিত জুলাই যোদ্ধা তাহরিমা টঙ্গীর নিজ বাসা থেকে মধ্যরাতে গ্রেপ্তার

0
201
728×90 Banner

স্টাফ রিপোর্টার: গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন ওয়ারেন্টভুক্ত আসামি কথিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী। তিনি নিজেকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী ও সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।
বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তাহরিমা জান্নাত সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, কালিয়াকৈর থানায় দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলাটি করেন নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবক। মামলার অভিযোগে চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় এবং ব্ল্যাকমেইলিংয়ের মতো গুরুতর অপরাধের কথা উল্লেখ রয়েছে।
এছাড়াও, সুরভীর বিরুদ্ধে বর্তমান সরকারের একজন উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযান শেষে গ্রেপ্তারকৃত তাহরিমা জান্নাত সুরভীকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here