তারেক রহমানকে ফুলের মালা পরিয়ে বরণ করেন শ্বাশুড়ি

0
120
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র স্থায়ী কমিটির সদস্যরা।
ফ্লাইট থেকে অবতরণের পর থেকেই বাংলাদেশের বেসরকারি টেলিভিশনগুলো পরিবারসহ তার দেশে ফেরার বিষয়টি সরাসরি সম্প্রচার করছে। এসময় ফুলের মালা দিয়ে জুবাইদা রহমানের মা শ্বাশুড়ি তারেক রহমানকে বরন করেন নেন। ঢাকায় অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।
আজ বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরুসহ বিএনপির শীর্ষ নেতারা। এছাড়া রাজধানী ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট সড়কে তারেক রহমানের সংবর্ধনাস্থলে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক মানুষ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here