৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান

0
130
728×90 Banner

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি। ৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না।
অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে তাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার ও বিরোধী দলের সবাইকে মিলে দেশকে এগিয়ে নিতে হবে।
আজ সোমবার (৫ জানুয়ারি, ২০২৬) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি। ৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না।
এরআগে বাম জোটের নেতারা বেলা ১১টায় গুলশানে চেয়ারপারসন অফিসে শোক বইয়ে স্বাক্ষর শেষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
একাত্তরের স্বাধীনতাবিরোধী শক্তি যেন বাংলাদেশে রাজনৈতিকভাবে ক্ষমতাসীন না হয়, সেটিও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এ সময় বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও রাজনৈতিক সহনশীলতা নিশ্চিতের আহ্বান জানান বৈঠকে উপস্থিত বাম নেতৃবৃন্দ। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নের ওপর জোর দেন বাম নেতারা।
অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগানোর আহ্বান জানান তারেক রহমান। এসময় তিনি আরো বলেন, ‘সরকার ও বিরোধী দলের সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে।
যুক্তফ্রন্টের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান নেতারা। বৈঠকে তারেক রহমানের সঙ্গে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন তারা।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সহ বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার এবং আগামী দিনের গণতান্ত্রিক রূপরেখা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্যরা। বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেন। বাম গণতান্ত্রিক জোট শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ডা. মুশতাক হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইকবাল কবীর জাহিদ ও অধ্যাপক আব্দুস সাত্তার প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here