উত্তরা আধুনিক হাসপাতালে ড্রাম বিস্ফোরণ: গুরুতর আহত-১

0
113
728×90 Banner

স্টাফ রিপোর্টার: উত্তরা আধুনিক মেডিক্যাল হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে ড্রাম বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের এক কর্মচারী গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিস্ফোরণের বিকট আওয়াজে পুরো ভবনে আতংক সৃষ্টি হয়।
বিকট শব্দের আওয়াজে মুহূর্তের মধ্যে পুরো হাসপাতালে দৌড়া দৌড়ি শুরু হয়ে যায়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ সন্দেহে জীবন বাঁচাতে যে যার মতো ছুটা ছুটি শুরু করে।
শনিবার (১ মার্চ) সকাল ১১.১০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ব্যাক্তির নাম জিল্লুর রহমান তার বয়স (৩৮)। তিনি একই হাসপাতালে অ্যাটেনডেন্স হিসেবে কাজ করেন।
তার গ্রামের বাড়ি সিরাজগন্জ, স্ত্রীসহ তার রয়েছে দুই ছেলে। তিনি বর্তমানে উত্তরা ৯ নং সেক্টর ৫ নং রোডের একটি ব্যাচেলর মেসে বসবাস করেন।
ড্রাম বিস্ফোরণ ঘটনা সম্পর্কে হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আওলাদ হোসেন ইনকিলাবকে জানান, আজ সকালে ফুল গাছ লাগাতে হাসপাতালের কয়েকজন মিলে খালি ড্রামের মাঝ খানে কাটে, ২ টি ড্রাম কাটার পর ৩ নম্বর ড্রাম কাটার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে।
কারণ জানতে চাইলে তিনি বলেন, ঐ ড্রামের মুখ বন্ধ ছিলো, ধারনা করা হচ্ছে ড্রামের মুখ বন্ধ ঢাকায় সেখানে গ্যাস জমেছিলো। ঐ সময় ড্রামটি ছিটকে গিয়ে পাশে দাঁড়ানো থাকা জিল্লুর কোমরে গিয়ে পরে। সাথে সাথে জিল্লুর কোমরের রগ কেটে গিয়ে রক্ত বের হতে শুরু করে, এ সময় সে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালের পরিচালক- ডাক্তার মিলে ঘটনাস্থলে ছুটে এসে জিল্লুকে উদ্ধার করে আইসিওতে নিয়ে চিকিৎসা দেওয়া শুরু করেন।
উত্তরা আধুনিক মেডিক্যাল হাসপাতালের পরিচালক প্রফেসর ডা.ডি.এম মুহিদুজ্জামান (টনি) বলেন,ড্রাম বিস্ফোরণে আহত জিল্লুর কোমড়ের রক্তনালি ছিড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক তার অপারেশন করেছে।
তিনি আরো জানান, “জিল্লুর রক্তনালির অপারেশন সফল হয়েছে,সে বর্তমানে সুস্থ রয়েছে। দুই এক দিনের মধ্যে তাকে হাসপাতালে নিয়ে আসবো”। তিনি আরো জানান, গুরুতর আহত জিল্লুর চিকিৎসার সকল ব্যায় হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here