তুরাগের ৫২ নং ওয়ার্ডে আবু তাহের খান আবুলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

0
170
728×90 Banner

মোঃ শাহজালাল ,তুরাগ-ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ এম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব আবু তাহের খান আবুলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর তুরাগের ৫২ নং ওয়ার্ডের দলিপাড়া এ এম স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রায় দুই হাজার রোজাদার ব্যক্তির মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি জাকির হোসেন খান জিতু, মোতাওয়াল্লি জালাল হোসেন খান, খতিব মুফতি ইলিয়াস আলী, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন সোহাগ রাজা, ৫২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক শফিক, বিএনপি নেতা সেলিম মাতবর, আশরাফ হোসেন, ইউনিট সভাপতি এনামুল হক রানা, ছাত্রদল নেতা জাকির হোসেনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলের আয়োজক ও ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, এ এম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব আবু তাহের খান আবুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান বর্তমানে পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন—তার জন্যও তিনি সবার কাছে দোয়া চান। একই সঙ্গে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি আরও বলেন, তুরাগের ৫২ নং ওয়ার্ড দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। এ ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও স্মার্ট ওয়ার্ডে রূপান্তর করার প্রত্যয় নিয়ে তিনি কাজ করতে চান। এজন্য ওয়ার্ডবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি। ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here