উত্তরা ১৫ নং সেক্টর সি ব্লক কল্যাণ সমিতি ও জামে মসজিদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

0
117
728×90 Banner

মো: শাহজালাল: পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও তাৎপর্যকে সামনে রেখে রাজধানীর উত্তরা ১৫ নং সেক্টর সি ব্লক কল্যাণ সমিতি এবং সি ব্লক জামে মসজিদের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় আবহ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শুক্রবার সন্ধ্যায় উত্তরা ১৫ নং সেক্টর সি ব্লক খেলার মাঠ প্রাঙ্গনে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আফাজ উদ্দিন এবং আহ্বায়ক আখতার হোসেন। ১৫ নং সেক্টর সি ব্লক কল্যাণ সমিতির সভাপতি হাজী শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম আসলাম, সি ব্লক কল্যাণ সমিতির সভাপতি আরিফ ইমাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মাহমুদ, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চান মিয়া বেপারী, আহ্বায়ক সদস্য সাঈদ হাসান সাগর, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানাসহ ১৫ নং সেক্টরের বিভিন্ন শ্রেণি-পেশার বাসিন্দা এবং সি ব্লক জামে মসজিদের ইমাম ও অসংখ্য মুসল্লি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, রাজউক উত্তরা ১৫ নং সেক্টরের কল্যাণ সমিতির জন্য একটি খেলার মাঠ বরাদ্দ দিয়েছে, যা এলাকার বাসিন্দাদের জন্য উন্মুক্ত থাকবে। তিনি বলেন, এই মাঠটি এলাকার শিশু-কিশোর, তরুণ-তরুণী ও বাসিন্দাদের বিনোদন ও ক্রীড়া চর্চার একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে গড়ে উঠবে। তিনি আরও বলেন, এই মাঠ কোনোভাবেই কেউ জবরদখল করতে পারবে না। যদি কেউ জবরদখলের চেষ্টা করে, তাহলে প্রথমে তাকে বুঝিয়ে বলা হবে। এরপরও কেউ আইন অমান্য করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তিনি এলাকার বাসিন্দাদের উদ্দেশে বলেন,আপনারা আমাকে ভোট দিয়ে এই এলাকা থেকে নির্বাচিত করেছেন। এজন্য আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা, আস্থা ও সমর্থনই আমাকে এলাকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশের নেতৃত্বে রয়েছেন এবং তিনি একটি মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। আমরা যদি সবাই মিলে তাকে সহযোগিতা করি এবং তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে তিনি যেমন সফল হবেন, তেমনি আমরাও একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গঠনে সফল হতে পারব। প্রধান অতিথি এ সময় দেশের সার্বিক উন্নয়ন, শান্তি ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান হলো আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার মাস। এ মাস মানুষকে সহমর্মিতা, দানশীলতা এবং পরস্পরের প্রতি ভালোবাসা ও সহযোগিতার শিক্ষা দেয়। বক্তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার আহ্বান জানান।পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সি ব্লক জামে মসজিদের খতিব। দোয়া শেষে উপস্থিত অতিথি ও মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here