শহীদ মিনারে সুবীর নন্দীকে শেষ শ্রদ্ধা

0
212
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দীর মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ। সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় এই সংগীতশিল্পীর মরদেহ। এ সময় তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ আরো অনেকে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রী শ ম রেজাউল করিম, খালিদ মাহমুদ এমপি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাউছার, অসিম কুমার উকিল, পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। শ্রদ্ধা জানানো শেষে মাহবুব-উল-আলম হানিফ বলেন, সুবীর নন্দী উচ্চ শিক্ষিত ও মার্জিত ছিলেন। তার সৃষ্টি আমাদের জীবনে দাগ কেটে থাকবে। আমরা তার আত্মার শান্তি কামনা করছি। মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বাংলাদেশের সংগীত জগতের ইতিহাসে অপূরণীয় ক্ষতি হলো সুবীর নন্দীর মৃত্যুতে। তিনি মুক্তিযুদ্ধ ও অসা¤প্রদায়িক চেতনা ধারণ করতেন। নাট্যকার রামেন্দু মজুমদার বলেন, সুবীর নন্দীর চলে যাওয়াতে আধুনিক বাংলা গানের ক্ষতি হলো। তিনি গানকে অনুভব করতেন এবং ধারণ করতেন। যার কারণে সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি গানের মধ্য দিয়েই বেঁচে থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, সুবীর নন্দী বাংলা সংগীত জগতের অন্যতম শ্রেষ্ঠ মানুষ ছিলেন। এরকম সৃজনশীল মানুষ কম দেখা যায়। ব্যাক্তিগত জীবনে অমায়িক ছিলেন তিনি। সুবীর নন্দীর কন্যা মৌ বলেন, সবাই আমার বাবার সাথে ছিলেন। তিনি বাঁচার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত আমরা ফিরিয়ে আনতে পারিনি। সবাই বাবার জন্য প্রার্থনা করবেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সংগীত বিভাগ, কবিতা পরিষদ, আওয়ামী শিল্পী গোষ্ঠী, গণফোরাম, জগন্নাথ হল অ্যালামনাই, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, আইন ও সালিশ কেন্দ্র, ডাকসুর নেতৃবৃন্দ সুবীর নন্দীর মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছে। জনপ্রিয় সংগীত শিল্পী সুবীর নন্দীর গান যেন অবিকৃত থাকে, বাণিজ্যিক উদ্দেশ্যে কেউ যাতে ব্যবহার করতে না পারে সেজন্য সতর্ক থাকার আহŸান জানন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। গোলাম কুদ্দুস বলেন, সুবীর নন্দীর মতো শিল্পীরা হলেন ক্ষণজন্মা। এই মাপের শিল্পী যুগে যুগে জন্মায় না। তিনি বড় মাপের শিল্পী ছিলেন। সবার গানে তিনি কণ্ঠ দিয়েছেন। তার আড়াই হাজার গানে মানুষের হাসি-কান্না ধারণ করায় সবাইকে ছুঁয়ে যান তিনি। সুবীর নন্দী গানকে হৃদয়ে অনুভব করতেন। তার এই কৃতিত্ব গান ও সংগীতকে বাঁচিয়ে রাখবে। তিনি বলেন, সুবীর নন্দী রাষ্ট্রীয়ভাবে পুরস্কারের পাশাপাশি মানুষের ভালোবাসাও পেয়েছেন। আমাদের খেয়াল রাখতে হবে তার গান যেন অবিকৃত থাকে। এর মাধ্যমে আমরা যথাযথভাবে সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতে পারব।
ভারতীয় হাই কমিশনের শ্রদ্ধা: শিল্পী সুবীর নন্দীর মরদেহে শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় হাই কমিশন। গতকাল বুধবার সোয়া ৯টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশের পক্ষে কমিশনের অ্যাটাশে প্রেস অ্যান্ড ইনফরমেশন দেবব্রত পাল। ভারতীয় হাই কমিশন ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। মন্দিরের দায়িত্বরত বিপ্লব বলেন, সকাল ৯টার পর মরদেহ মন্দিরে আনা হয়। সোয়া দশটার পর কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। গত ১৪ এপ্রিল সিলেট থেকে ঢাকা আসার পথে সুবীর নন্দী অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ১৮ দিন সিএমএইচে থাকার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উন্নত চিকিৎসার জন্য গত ৩০ এপ্রিল সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে নন্দিত এই শিল্পীর বেশ কয়েকটি অঙ্গ বিকল হয়ে পড়েছিল। সিঙ্গাপুরে নেওয়ার পর একাধিকবার হার্ট অ্যাটাক হয় সুবীর নন্দীর। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হারই মানতে হলো বাংলা গানের এ কিংবদন্তিকে। প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে সুবীর নন্দী গান গেয়েছেন আড়াই হাজারেরও বেশি। ‘মহানায়ক’ (১৯৮৪), ‘শুভদা’ (১৯৮৬), ‘শ্রাবণ মেঘের দিন’ (১৯৯৯), ‘মেঘের পরে মেঘ’ (২০০৪) ও ‘মহুয়া সুন্দরী’ (২০১৫) চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে মোট পাঁচবার শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে তিনি। এ ছাড়া চলতি বছর তিনি একুশে পদক পান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here