‘মামুন মামা’ নাটকে পিয়া বিপাশা

0
223
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা এবার ঈদে বেশ কয়েকটি খÐ নাটকে অভিনয় করেছেন। এরমধ্যে একটি নাটকের কাজ স¤প্রতি শেষ করেছেন তিনি। নাম ‘মামুন মামা’। নাটকটি নিয়ে পিয়া বিপাশা বলেন, অনেকদিন পর ঈদের নাটকে কাজ করলাম। চমৎকার একটা স্টোরি। আর এত হাসির নাটক আগে আমি করিনি। ফরহাদ লিমনের রচনায় এ নাটকের গল্প ও পরিচালনায় ছিলেন শেখ সেলিম। নাটকটিতে আমি জাহিদ হাসান ভাইয়ের বিপরীতে অভিনয় করেছি।
রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণের কাজ হয়েছে। এখানে গল্পে জাহিদ হাসানকে সকলে মামা বলে ডাকার কারণে একের পর এক বিয়ে ভেঙ্গে যায় তার। এরপর আমার সঙ্গেও ঘটে মজার ঘটনা। আমি কাজটি নিয়ে আশাবাদী। নির্মাতা শেখ সেলিম জানান, ঈদের রাতে ৮টা ৩৫ মিনিটে আরটিভিতে এ নাটকটি প্রচার হবে। এ নাটকে আরো অভিনয় করেছেন লায়লা হাসান, নাদিয়া ফারজানা, আনন্দ খালেদ, কাজী উজ্জ্বল, মোশাররফ হোসেন, বাপ্পি, হৃদয় প্রমুখ। উল্লেখ্য, কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের ‘হারিয়ে ফেলা ভালোবাসা’ শিরোনামের গানে মডেল হয়ে বেশ প্রশংসা পান পিয়া বিপাশা। এরপর কণ্ঠশিল্পী ইমরানের ‘ফিরে আসো না’ শিরোনামের গানেও মডেল হিসেবে দেখা যায় তাকে। শোবিজে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করছেন পিয়া বিপাশা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here