শাহজালাল বিমানবন্দরে দুই রোহিঙ্গা নারী আটক

0
231
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাওয়ার প্র্ক্কাালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। তারা হলেন- জাবেদা খাতুন (৬৩) ও জমিলা বেগম (৫৯)।
শনিবার রাতে শাহজালাল বিমানবন্দরে সৌদিআরর যাবার প্রাক্কালে তাদের আটক করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্যরা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুৃক আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করনে। তারা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদিআরবে যাওয়ার জন্য এসেছিলেন।
বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের এএসপি (মিডিয়া) তারিক আহমেদ আস সাদিক আজ বিষয়টি স্বীকার করেছেন।
বিমানবন্দর জোনের এসবির এসআই জাহিদ হাসান আজ জানান, বিমানে উঠার আগে তাদের আচরণে সন্দেহ হওয়ায় প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তারা অসংলগ্ন কথা বলা শুরু করলে আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের রোহিঙ্গা পরিচয় নিশ্চিত হওয়া যায়।
ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা জানান, ধৃত রোহিঙ্গা নারী জাবেদা খাতুন (৬৩) নারায়ণগঞ্জ থেকে তিনি পাসপোর্ট করেছেন। অপর জনের নাম জমিলা বেগম (৫৯)। তিনি পাসপোর্ট করেছেন চট্টগ্রাম থেকে।
উল্লেখ্য যে, গত ৩১ মার্চ বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইন্দোনেশিয়া যাবার সময় ৪ রোহিঙ্গা আটক করা হয়েছিল। তাদের মধ্যে এক জন পুরুষ ও তিন জন নারী ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here