সাপাহারে আদিবাসী যুবক নিখোঁজ

0
250
728×90 Banner

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের জিনার পুর গ্রামের বাসিন্দা শ্রীঃ কারমা ওরফে সনজিত উরাও (২৮) নামের এক আদিবাসী যুবক রহস্য জনক ভাবে নিখোঁজ হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, আদিবাসী যুবক শ্রীঃ কারমা ওরফে সনজিত গত ২২ জুলাই দুপুরে ঢাকায় তার কর্মস্থলে যাওয়ার কথা বলে নিজ বাড়ি হতে বের হয়ে যাওয়ার পর থেকে তার আর কোন সন্ধান মিলছেনা।
এ দিকে ঘটনার পর থেকে তার ০১৮৭১৯৯৫০৯৩ ও ০১৭৪২৪০৭৩২৯ নম্বারের মোবাইল ফোন দুুটি বন্ধ পাওয়া গেছে। আদিবাসী যুবক শ্রীঃ কারমা ওরফে সনজিতের রহস্যজনক নিখোঁজের ঘটনায় এলাকায় ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। নিখোঁজ আদিবাসী যুবকের পিতা শ্রীঃ বিপিন উরাও জানান, নিখোঁজের সময় তার ছেলের পরণে হালকা লাল রং এর গেঞ্জি ও নিল রং এর জিন্স প্যান্ট ছিল, গায়ের রং শ্যামলা, মাথার চুল কালো ছোট ও আধা পাকা ছিল।
এ বিষয়ে গত ৫ আগস্ট সাপাহার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যদি কোন হৃদয়বান ব্যক্তি নিখোঁজ আদিবাসী যুবক শ্রীঃ কারমা ওরফে সনজিতের সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৭৩৩২৫১০৩৭ নম্বার মোবাইলে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here