পূবাইলে বন্ধ ঘর থেকে রাজমিস্ত্রির অর্ধ গলিত লাশ উদ্ধার

0
713
728×90 Banner

মোঃ রাজিব হোসেন, : গাজীপুর সিটির পূবাইল থানার ৪২ নং ওয়ার্ডের পদহারবাইদ এলাকার পদহারবাইদ পূর্ব পাড়া জামে মসজিদ কর্তৃপক্ষের নির্মিত ভাড়া বাসা থেকে ভাড়াটিয়া মোঃ জলিলের(৪৫)গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত অনুমানিক ১০টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত মোঃ জলিল পটোয়াখালী জেলার মহিপুর থানার কুয়াকাটা গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। নিহতের ছোট ভাই শহিদুল জানান-বড় ভাই জলিল পূবাইলের পদহারবাইদ এলাকায় থেকে রাজমিস্ত্রির কাজ করত।কিছু দিন আগে শারীরিক অবস্থা ভাল নয় চিকিৎসার জন্য বলে কিছু টাকা চেয়ে ছিল।কিন্ত ভাইয়ের চাওয়া পুরণ করতে পারিনি।এলাকাবাসী সুত্রে জানা যায়-সে নিয়মিত নামাজে আসত কিন্তু গত তিন দিন যাবত না আসায় এবং লাশের পচা গন্ধ টের পেয়ে পুবাইল থান পুলিশকে খবর দিলে গলিত লাশ উদ্ধার করা হয়।পূবাইল থানার এস আই জামিলউদ্দিন রাসেদ জানান-ঘরের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য লাশ পাঠানো হয়। পরে লাশটি তার ছোট ভাইয়ের নিকট হস্তান্তর করা হয়েছে।
পুবাইল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ভূইয়া জানান যে,লোকটি একা ভাড়া থেকে এলাকায় কাজ করত। প্রাথমিক ধারনায় মনে হয় তিন থেকে চার দিন আগে স্টোক করে মৃত্যু হয়ে থাকতে পারে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here