রাজধানীর রূপনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭: বেলুন বিক্রেতা গ্রেফতার

0
342
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর রূপনগরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাত শিশু মৃত্যু হয়েছে। এদুর্ঘটনায় অভিযুক্ত বেলুন বিক্রেতা আবু সাইদকে (৩০) গ্রেফতার করেছে রূপনগন থানা পুলিশ। বুধবার রাতে তাকে ঢাকার পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজতে নেয়া হয়। কর্তমানে আবুছাইদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে রূপনগর থানা পুলিশ। নিহত শিশুরা হলেন- শাহিন (১০), নূপুর (৭), ফারজানা (৯), জান্নাত (১৪), রমজান (৮), নিহাদ (৮) ও রিয়া মণি (৭) ।
এদিকে, গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে নিহত ৬ শিশুর মরদেহের ময়না তদন্ত আজ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে ময়না তদন্ত শেষে একে একে ছয় শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ময়না তদন্ত সম্পন্ন হওয়া ছয় শিশু হচ্ছে, রিয়া মনি (৮), নুপুর (১১), ফারজানা (৭), রিফাত (৮), রমজান (১১) ও রুবেল (১১)।
ডিএমপি’র রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ আজ বৃহস্পতিবার দুপুরে সাত শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, বুধবার ঘটনার পর থেকেই আমরা বেলুন বিক্রেতাকে খুঁজছিলাম। রাতে খবর পাই তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকে তাকে হেফাজতে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি পুলিশি প্রহড়ায় চিকিৎসাধীন। এছাড়া দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭জন ঢামেক হাসপাতালে ভর্তি আছে। বাকী একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ওসি আবুল কালাম আজাদ আজ আরও জানান, এঘটনায় রূপনগর থানায় বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে নরহত্যা তথা বিস্ফোরণ আইনে মামলা করা হয়েছে। যার মামলা নম্বর ৩০। মামলায় বাদী হয় রুপনগর থানা পুলিশ। এমামলায় বেলুন বিক্রেতা আবু সাইদকে (৩০)কে আসামী করা হয়েছে।
পুলিশ, নিহত শিশুদের পরিবার ও স্থানীয় লোকজন জানান, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে রূপনগর থানার শিয়ালবাড়ি বস্তির শিশুরা গিয়েছিল বেলুন কিনতে। ভ্যানগাড়িতে করে বেলুন বিক্রি করছিল বেলুনওয়ালা আবু সাইদকে (৩০। তিনি সিলিন্ডারের গ্যাসে ফোলাতেন বেলুন। সেই সিলিন্ডার বুধবার বিকেল পৌনে ৪টার দিকে হঠাৎ বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে চার শিশু এবং তার পাশে অপর এক শিশু সহ ৫জনের প্রাণহানি হয়। এঘটনায় আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সাত জন নিহত এবং কমপক্ষে ১৪জন আহত হয়েছেন। আহতদেরকে ঢামেক,পঙ্গু হাসপাতাল সহ অন্যান্য ক্লিনিকে চিকিৎসা করা হয়েছে।
এদিকে, বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) মারা যান নিহাদ (৮)।
নিহত নিহাদের মা হালিমা আক্তার জানান, ঢাকা মেডিকেলের আইসিইউ-এর ২২ নম্বর বেডে ভর্তি ছিল নিহাদ। তার চোখে আঘাত লেগেছিল। চিকিৎসাধীর রাত একটার দিকে তার মৃত্যু হয়। এ রকম হবে কোনোদিন কল্পনা করতে পারি নাই। আমার ছেলে প্রায়ই যেতো বেলুন বিক্রেতার কাছে। এখন কী করমু, কিচ্ছু করার নাই।
নিহাদের বাবার নাম শরু মিয়া। তাদের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়। তবে তারা রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় ১২ নম্বর রোডে থাকত। চার ভাইবোনের মধ্যে সবার ছোট নিহাদ। সে ব্রাক স্কুলের ২য় শ্রেণিতে পড়ত।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: বাচ্চু মিয়া আজ বৃহস্পতিবার বিকেলে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭।
এদিকে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে আসেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তিনি গনমাধ্যম কর্মীদের বলেন, এ ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হয়েছে। আহত ও নিহতদের পাশে দাঁড়াতে তিনি নির্দেশনা দেন।
এ ঘটনায় ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের ৫ থেকে ১০ হাজার টাকা এবং নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসনের এক কর্মকর্তা।
উল্লেখ্য যে, বুধবার (৩০ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডারের ওই বিস্ফোরণে ছয় শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫জন। তাদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৪ জনকে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here