নড়াইলে ডিসি আনজুমান আরা পড়াশোনার দায়িত্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি

0
259
728×90 Banner

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার শেখহাটী গ্রামের দরিদ্র পরিবারের সন্তান রিয়াজের পড়াশোনার দায়িত্ব নিয়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। রিয়াজ হোসের এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ বিভাগে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, কিন্তু টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। জেলা প্রশাসক আনজুমান আরা ভর্তি খরচ বাবদ ১১ হাজার টাকা তুলে দেন রিয়াজ হোসেনের হাতে। মো. রিয়াজ হোসেন শেখহাটি তপনবাগযুক্ত মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি এবং বসুন্দিয়া আদর্শ ডিগ্রী কলেজ হতে এইচএসসি পাশ করে। রিয়াজের বাবা ইউনুস আলী মোল­া একজন দিনমজুর। তিন ভাইবোনের মধ্যে বড় রিয়াজ। ছোট দুই বোনের মধ্যে বড়বোনের বিয়ে হয়েছে। ছোট বোন তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। তার ভর্তির জন্য প্রথমধাপে ১১হাজার টাকা দেয়া হয়েছে। সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা নিয়েই রিয়াজের উচ্চ শিক্ষার স্বপ্ন প‚রণ হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here