পিতা ও দুই পুত্রের জন্ম একই তারিখে

0
305
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : শরীয়তপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি, ডেইলী আওয়ার টাইমের শরীয়তপুর প্রতিনিধি, তরুন কবি, সাংবাদিক ও সদা হাস্যউজ্জ্বল ব্যক্তিত্ব মোঃ আল-আমিন (শাওন) এলএল.বি এবং তার ২ পুত্র জোনায়েদ আমিন ও জোবায়েদ আমিন (শাওন) এর জন্মদিন ৫ মার্চ ২০২০। এতে মোঃ আল-আমিন (শাওন) এর (৩৭তম) এবং তার পুত্র জোনায়েদ আমিন এর (৯ম) ও জোবায়েদ আমিন এর (৬ষ্ঠ) জন্মদিন।
কাকতালীয় হলেও সত্যি একই তারিখে জন্ম হয়েছে পিতা ও ২ পুত্রের। ৩ জনের জন্ম ৩টি ভিন্ন ভিন্ন বছরে হলেও বিস্ময়করভাবে একই তারিখ ৫ মার্চ তারা জন্ম নিয়েছেন। তাদের জন্ম যথাক্রমে (৫/৩/১৯৮৩, ৫/৩/২০১১ ও ৫/৩/২০১৪ ইং)। তাই বলা যায়, “একই তিন-তিনই এক”।
এদিকে, তাঁদের জন্মদিন উপলক্ষে আল-আমিন (শাওন) এর শরীয়তপুর শহরের ধানুকার নিজস্ব বাসভবনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সাংবাদিক শাওনের সহধর্মিনী রেহানা সুলতানা আখি তাদের আত্মীয়-স্বজন সহ শুভাকাংখীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
জানা যায়, মোঃ আল-আমিন (শাওন) দীর্ঘ যাবৎ সাংবাদপত্রের সাথে জড়িত আছেন। আর তার বড় ছেলে জোনায়েদ আমিন পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীতে ও ছোট ছেলে জোবায়েদ আমিন ধানুকা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণীতে অধ্যয়নরত। তাঁর স্ত্রী রেহানা সুলতানা আখি (বি.এ) সংবাদপত্রের সাথে জড়িত রয়েছেন।
এছাড়া মোঃ আল-আমিন (শাওন) দীর্ঘ প্রায় দের যুগ সময় ধরে সাংবাদপত্রের সাথে জড়িত আছেন। তিনি সাংবাদিকতা পেশায় প্রথম ঢাকায় ও পরবর্তীতে শরীয়তপুরে কর্মরত। দীর্ঘ দিনে তিনি জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি, আমাদের নতুন সময়, দিনকাল, গণজাগরণ, বাংলাদেশ সময়, দেশবাংলা, ইংরেজী দৈনিক দ্যা ডেইলী আওয়ার টাইম, মুসলিম টাইমস, অনলাইন দৈনিক এফএনএস, আইএনবি, ঢাকানিউজ টোয়েন্টিফোর ডটকম, স্থানীয় দৈনিক রুদ্রবার্তা, দৈনিক হুংকার, সাপ্তাহিক শরীয়তপুর বার্তা, জাতীয় সাপ্তাহিক দেশের ডাক সহ বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইনে কাজ করছেন।
এছাড়াও মোঃ আল-আমিন (শাওন) হাস্যউজ্জ্বল ফোরাম (হাউফো)’র কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ গ্রাজুয়েট সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী চেয়ারম্যান, শরীয়তপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি, শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক, শরীয়তপুর সাংবাদিক সমিতি’র সাংগঠনিক সম্পাদক, শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটি’র কোষাধ্যক্ষ, শরীয়তপুর প্রেসক্লাবের সদস্য, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর ইউনিটের আজীবন সদস্য, শরীয়তপুর জেলা পেশাজীবী সমন্বয় ফোরামের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন শরীয়তপুর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক, ভালোবাসি ধানুকা’র আহবায়ক সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে নানান ভাবে জড়িত আছেন।
উল্লেখ্য, মোঃ আল-আমিন (শাওন) এর পিতা মোঃ আব্দুল জলিল হাওলাদার আইবিবিএল’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও মা কুলসুম একজন গৃহিনী। আর চার ভাই ও এক বোনের মধ্যে তিনি সকলের বড়। তিনি তার ও পরিবারের জন্য সকল আত্মীয়-স্বজন, শিক্ষক-গুরুজন, বন্ধু-বান্ধব এবং শুভাকাংখীদের দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here