
সানাউল্লা স্বপন : গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা এলাকা হইতে শীর্ষ ডাকাতি দস্যু চক্রের সক্রিয় ০৪(চার) জন সদস্যকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব-১, গাজীপুর ক্যাম্প।
আজ ১০ মার্চ ভোরে র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা এলাকায় একটি সংঘবদ্ধ দস্যুতা দল দস্যুতা করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা বাসস্ট্যান্ডের উত্তর পাশে মেসার্স এস.এন.এ মবিল সেন্টার কাজী আব্দুল আউয়াল মাকের্টের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ কামাল হোসেন(৩৫), পিতা-মৃত মোশাররফ হোসেন, মাতা-মৃত সাফিয়া খাতুন, সাং-মরকুন কবর স্থান, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, ২। মোঃ সুমন মিয়া(৩০), পিতা-মৃত আঃ সাত্তার, মাতা-সুফিয়া বেগম, সাং-মরকুন মধ্যপাড়া, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, ৩। মোঃ ইয়ামিন মিয়া(২০), পিতা-আলম মিয়া, মাতা-পারভীন বেগম, সাং-ফুলঘর, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, এ/পি-সাং-গাজীবাড়ী পুকুরপাড় (সোহাগের বাড়ীর ভাড়াটিয়া), থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, ৪। মোঃ হুমায়ুন হোসেন@বিজয়(২০), পিতা-মোঃ রুবেল মিয়া, মাতা-বুলবুলি বেগম, সাং-তালশহর, থানা-আশুগঞ্জ, জেলা-বি-বাড়িয়া, এ/পি-সাং-গাজীবাড়ী পুকুরপাড় (মান্নান মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর’দেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দখল হইতে ০১(এক) টি চাইনিজ কুড়াল, ০২(দুই) টি ছুরি, ০১(এক) টি সুইচ গিয়ার চাকু, ০৬(ছয়) টি মোবাইল এবং নগদ ২৫০/- টাকা উদ্ধার করা হয়।
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ দস্যু দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি দস্যুতা করে আসছে। এছাড়াও তারা জানায়, তাদের দস্যুতা কাজে বাধা দিলে সাধারণ পথচারীদেরকে উক্ত অস্ত্র দ্বারা আঘাত করে মালামাল লুট করে আসছে।
উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন।






