ঝিনাইগাতীতে করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে ব্র্যাকের ব্যাপক কার্যক্রম

0
475
728×90 Banner

সীমান্ত অঞ্চল প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় মরণ ব্যাধি করোনা (কোভিড-১৯) প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানবতার সবায় ঝিনাইগাতী ব্র্যাক স্থানীয় মাইক্রোফিনেন্স,শিক্ষা,আলট্রাপুয়র গ্রাজুয়েশন ও স্বাস্থ্য কর্মসুচীর প্রায় ৮০ জন কর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”আতংক নয়,প্রয়োজন সচেতনতা” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ৬ হাজার ২৮৪ টি লিফলেট বিতরণ করা হয়েছে।এ পর্যন্ত প্রায় ৪ হাজার ১২৫ জনকে মোবাইলে পরামর্শ দেওয়া হয়েছে,সামাজিক দুরত্ব (৩ফুট)পরপর গোল চিহ্ন অংকন করে দেওয়া হয়েছে।এছাড়া কর্মীদের সুরক্ষার জন্য সারাদিন ব্যাপী মাইকি, মাউথ মাস্ক,হ্যান্ড গ্লাভস,হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এ ব্যাপার ব্র্যাকের ঝিনাইগাতী এলাকা ব্যবস্থাপক মোঃ বাবুল ইসলাম জানান,তিনিসহ ৫ শাখা ব্যবস্থাপক ও ৪৩ জন কর্মী দাবী ও বিসিইউপি কর্মসুচীর মাঠকর্মী মোবাইলের মাধ্যমে আমাদের সদস্যদেরকে প্রতিনিয়ত সচেতন করে আসছেন এবং এ মুহুর্তে কি কি করণীয় সে সম্পর্কে পরামর্শ দিয়ে আসছেন।ব্র্যাকের(দাবী) এরিয়া ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম এ মরণব্যাধি করোনা (কোভিড-১৯) মোকাবেলায় প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে নিজেকে এবং দেশবাসীকে সুরক্ষিত রাখার জন্য সহায়তা করার অনুরোধ জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here