গাজীপুরে কোয়ারেন্টিন থেকে মুক্ত ইতালিফেরত ৩৬

0
278
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগরের পুবাইলের মেঘডুবি ২০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ইতালিফেরত ৩৬ বাংলাদেশীকে গতকাল ছাড়পত্র দেয়া হয়েছে। ১৬ দিন পর কোয়ারেন্টিন থেকে গতকাল সকালে তাদের নিজ নিজ গন্তব্যে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
জেলা প্রশাসক জানান, গতকাল সোয়া ১১টার দিকে মেঘডুবি ২০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে ইতালিফেরত ৩৬ বাংলাদেশীকে তাদের গন্তব্যে পাঠানো হয়েছে।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরে বিদেশফেরত সর্বশেষ ৪৪১ জনসহ মোট ১ হাজার ৮৯৫ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এছাড়া ১১ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here