টঙ্গীতে বন্ধু সমাজ কল্যাণ সংস্থার পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

0
126
728×90 Banner

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: “সেবায় আমাদের লক্ষ্য” এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে বন্ধু সমাজ কল্যাণ সংস্থার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি রেস্তোরাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় দৈনিক খোলা কাগজের টঙ্গী প্রতিনিধি সাংবাদিক সুজন সারোয়ার সভাপতি ও দৈনিক ভোরের ডাকের টঙ্গী প্রতিনিধি সাংবাদিক আল আমিন হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১বিশিষ্ট কার্য-নির্বাহী কমিটি ঘোষনা করেন টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা অমল চন্দ্র ঘোষ, উপদেষ্টা খোরশেদ আলম, উপদেষ্টা আশরাফুল সিকদার সবুজ ও টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আকন্দ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সহ -সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসান আকাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম খান, কোষাধ্যক্ষ মনসুর আহম্মেদ, দপ্তর ও প্রচার সম্পাদক নজরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক পলাশ সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী সোহাগ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন।
সাংবাদিক বশির আলমের সঞ্চালনায় আনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের সময় পত্রিকার ষ্টাফ রিপোর্টার (গাজীপুর) মোহাম্মদ আলম, সাংবাদিক ওলিদুর রহমান ওলি, মাসিক সংবাদ আলোচনার সম্পাদক ইউনুস মিয়া, সংবাদ মোহনার তাওহীদুল করিম, দৈনিক বাংলাদেশ সমাচারের জসিম মাস্টার, দৈনিক বাংলাদেশ বুলেটিনের টঙ্গী প্রতিনিধি বি,এ রায়হান, এশিয়ান টিভির গাজীপুর প্রতিনিধি আরিফ চৌধুরী, টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সদস্য জাহাঙ্গীর মোল্লা, মেহেদী হাসান, শাকিল, টঙ্গী সাংবাদিক ক্লাবের সভাপতি এম আওলাম হোসেন,প্রতিদিনের সংবাদের টঙ্গী প্রতিনিধি রবিউল ইসলাম, সাংবাদিক কেয়া প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here