অগণতান্ত্রিক সরকারকে জনগণ আর দেখতে চায়না….নাগরিক পার্টি

0
162
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): বর্তমান সময়ে নারীদের উপর অবর্ণনীয় নির্যাতন ও নিপীড়ন নেমে এসেছে এবং দূর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য, দেশকে অক্টোপাসের ন্যায় জড়িয়ে ফেলেছে।
এ অবস্থা থেকে জাতিকে উদ্ধার করতে হলে জনগণকেই সর্ব প্রথম এগিয়ে আসতে হবে। কারণ জনগণকেই পরিবর্তনের আন্দোলনে সর্বপ্রথম রাজপথে বেরিয়ে আসতে হবে। পৃথিবীতে যত বিজয় এসেছে জনগণই আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিজয়ের প্রথম সোপানে আরোহণ করেছেন।
আজকের জাতীয় প্রেস ক্লাবের এই সেমিনার থেকে দৃঢ় প্রত্যয় নিয়ে বলতে চাই, এ দেশ আমাদের, আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে দেশের সকল অসংগতি, দূর্নীতি, নারীধর্ষণ, অপহরন, গুম-খুন এমনকি বিরোধী মতের নেতা-কর্মীদের বিরুদ্ধে যেসকল হিংসাত্বক কর্মকান্ড পরিচালিত হচ্ছে তার গতি রোধ করার। দেশের সকল সেক্টরে দূর্নীতি ছড়িয়ে পড়েছে। এ দূর্নীতি জনগনের সম্পদ লুট-পাট করে খাওয়ার প্রতিযোগিতা। এ অবস্থা চলতে দেয়া যায় না, আসুন আমরা সকল সহমতের ভাই ও বন্ধুগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ শপথ গ্রহণ ভবিষ্যতে কোন অগণতান্ত্রিক সরকার জনগণের ভোটাধিকার হরন করে ক্ষমতা গ্রহণ করে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। ভোট চুরি করে ক্ষমতা গ্রহণ করলে প্রশাসন থেকে শুরু করে কোন সেক্টরের লোকেরাই সরকারের কথা শোনে না। আর সেকারণেই দেশে নারী ধর্ষণ, খুন, রাহাজানি ও দুর্নীতির মতো মরণব্যাধি ছড়িয়ে পড়েছে। অদ্য অদ্য ৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে দেশপ্রেমিক নাগরিক পার্টি কর্তৃক আয়োজিত নারী নির্যাতন, দুর্নীতি ও চলমান নৈরাজ্য প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ২০ দলীয় জোট শীর্ষ নেতা ন্যাশনাল ডেমক্রেটিক পার্টি এনডিপির চেয়ারম্যান আলহাজ্ব কারী মোহাম্মদ আবু তাহের উপরোক্ত কথা বলেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে গণফোরাম নির্বাহী সভাপতি এ্যাড. সুব্রত চৌধুরী বলেন সরকার সকল সেক্টরে খাই খাই অবস্থা সৃষ্টি করেছে। জনগণকে শোষন করে সকল নেতারাই এমনভাবে খাচ্ছে যে তাদের ঘাড়গুলো মোটাতাজা হয়ে গেছে। দেশের টাকা জনগণের সম্পদ ব্যাংক থেকে লুট করে বিদেশে পাচার করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ৮ হাজার কোটি টাকা বিদেশে চলে যায়, অথচ প্রধানমন্ত্রী বাংলাদেশের ব্যাংকের গভর্নর স্বাভাবিক গতিতে বক্তব্য দিয়ে যায়। আপনারা জেগে উঠুন, জনগণ জাগলেই স্বৈরাচার পালিয়ে যায়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাশেমী বলেন, এদেশের আলেম-ওলামারা তথা হেফাজতে ইসলাম সোচ্চার থাকার কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি হতে পারেনি। আগামীতে সকল জনগণকে আলেম-ওলামাদের সাথে নিয়ে রাজপথে বেরিয়ে এসে দুঃশ্বাসন থেকে জাতিকে মুক্ত করতে হবে। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান অধ্যাপক বাজলুর রহমান আমিনী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা ওবায়দুল হক, বাংলাদেশ মুসলিম সমাজের সভাপতি ড. মাসুদ হোসেন, বাংলাদেশ জাষ্টিজ পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, দেশপ্রেমিক নাগরিক পার্টির মহাসচিব মোঃ জসিম উদ্দিন, বাংলাদেশ কংগ্রেস মহাসচিব এ্যাড. ইয়ারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব জনাব আহসান উল্লহ শামীম।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here